ফোন-চাবি খোঁজার প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মটোরোলার তৈরি কিলিংক
মটোরোলার তৈরি কিলিংক

হাতে মোবাইল কিন্তু চাবি খুঁজে পাচ্ছেন না? আবার চাবির রিংয়ে যদি মটোরোলা কিলিংক যুক্ত থাকে তবে সহজেই ১০০ ফুটের মধ্যে চাবির অস্তিত্ব খুঁজে বের করতে পারবেন। একইভাবে যদি মোবাইল খুঁজে না পান তবে চাবির এই রিং দিয়ে মোবাইলও খুঁজে বের করে ফেলতে পারবেন। মটোরোলার তৈরি এই কিলিংক যন্ত্রটির দাম ২৪ দশমিক ৯৯ ডলার। মটোরোলা ডটকম ও টি-মোবাইল থেকে এই যন্ত্রটি কেনা যাবে। 
কিলিংকটি ব্লুটুথ প্রযুক্তিতে চলে এবং অ্যান্ড্রয়েড ও আইওএস সমর্থন করে। যন্ত্রটিতে যে ব্যাটারি থাকে তা এক বছর পর্যন্ত সচল থাকবে। এরপর যেকোনো কয়েন সেল ব্যাটারি তাতে ব্যবহার করা যাবে। 
মটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছে, আপনার ফোন বা চাবির গোছা খুঁজে পেতে যখন সমস্যা হবে, তখন যন্ত্রটি কাজে লাগবে। ফোন খুঁজে না পেলে এই যন্ত্রটিতে চাপ দিলে ফোন বাজতে শুরু করবে। অবশ্য এ জন্য মটোরোলা কানেক্ট অ্যাপটি সক্রিয় থাকতে হবে।