কাজের ভিড়ে আপনার শখের স্মার্টফোনটি কোথায় রেখেছেন, তা হয়তো মনে নেই। অন্য কোনো ফোন থেকে কল দিয়ে যে আপনার ফোনটি খুঁজে নেবেন, সেই ফুরসতও নেই। কেমন হবে যদি একটি শিস দিলেই ফোনটি বেজে ওঠে?
হুইসেল অ্যান্ড্রয়েড ফাইন্ডার নামের একটি অ্যাপ আপনার দেওয়া এক শিসেই জানিয়ে দেবে তার অবস্থান। গুগল প্লে স্টোরের http://goo.gl/tytf9Q ঠিকানা থেকে এটি নামিয়ে নিতে হবে। ইনস্টল শেষে অ্যাপটি চালু করে Enable Whistle Android Finder-এ আঙুল রেখে সেটি চালু করে নিন। এবার Whistle Sensitivity Setup-এ আঙুল রেখে High Sensitivity বা Very High Sensitivity নির্বাচন করে দিন। Select Notification Sound থেকে পছন্দমতো একটি শব্দ নির্বাচন করে নিন। Test Selected Sound-এ আঙুল রেখে সাময়িকভাবে সেটি শুনতে কেমন লাগবে, তা জানিয়ে দেবে। ওপরের কাজগুলো শেষ করে কম দূরত্বে ফোনটি রেখে একটা শিস দিন। আর দেখুন, আপনার এক শিসেই ফোনটি বেজে উঠবে।
—মো. রাকিবুল হাসান