ফোন রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


স্কুলের শিক্ষক: হ্যালো, মন্টুর মা বলছেন?
মন্টুর মা: বলছি।
স্কুলের শিক্ষক: উফ! আপনার ছেলের যন্ত্রণায় আমি অতিষ্ঠ। এত দুষ্টু! ওকে কিছু শেখানো প্রায় অসম্ভব।
মন্টুর মা: মন্টুও তা-ই বলে। আপনি নাকি কিছুই শেখাতে পারেন না।


সরদারজি টেলিফোন করলেন পুলিশ স্টেশনে।
সরদারজি: ইন্সপেক্টর সাহেব, আমার পোষা কুকুর কুট্টুসকে দুই সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছি না।
ইন্সপেক্টর: পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলেন?
সরদারজি: আপনি কি পাগল? কুট্টুস পত্রিকা পড়ে নাকি?


ফোনের এপাশ থেকে: লেখো ‘ব’।
ওপাশ থেকে: কী লিখব? ‘ম’?
এপাশ থেকে: ‘ম’ না, ‘ব’।
ওপাশ থেকে: সেটাই তো বললাম, ‘ম’।
এপাশ থেকে: আরে বোকা, ‘ব’ লেখো। বিড়ালের ‘ব’। বিড়াল। মিয়াও মিয়াও!
ওপাশ থেকে: বুঝেছি তো। মিয়াও। মানে ‘ম’। রাখলাম।


: হ্যালো, মকবুল সাহেব আছেন?
: জি না, মকবুল নামে এখানে কেউ থাকে না।
: আচ্ছা, তাহলে মকবুল সাহেবের স্ত্রী রেহানাকে একটু দেওয়া যাবে?
: আহা, বললাম তো। রেহানা নামেও কেউ নেই।
: তাহলে তাদের মেয়ে রূপাকে একটু দিন।
: কী মুশকিল! এখানে রূপা নামে কেউ নেই রে ভাই।
: আশ্চর্য! আপনি তাহলে কে? রূপাদের বাসায় আপনি কী করছেন?!


মানসিক রোগের চিকিৎসক কথা বলছেন এক রোগীর সঙ্গে।
চিকিৎসক: আপনি এমন কারও কথা শুনতে পান, যাকে আপনি দেখতে পান না?
রোগী: হ্যাঁ, পাই।
চিকিৎসক: হুম, যা ভেবেছিলাম তা-ই। কখন শুনতে পান?
রোগী: মাঝেমধ্যেই।
চিকিৎসক: আপনার সমস্যা তো গুরুতর মনে হচ্ছে! কার কথা শুনতে পান?
রোগী: ফোনের ওপাশে যে থাকে!


বাড়িতে আগুন লেগেছে। জলিল সাহেব জলদি ফোন করলেন ফায়ার ব্রিগেডে। তাড়াহুড়োয় নম্বর ঠিক আছে কি না, যাচাই করার সময়ও পেলেন না।
জলিল: হ্যালো! জলদি একটা ঠিকানা লিখুন।
ওপাশ থেকে: বলুন।
জলিল: ১৩২ কাঁঠালচাপা লেন, বিন্দুয়া রোড।
ওপাশ থেকে: হুম, টুকে নিয়েছি।
জলিল: ঠিক আছে, জলদি গাড়ি পাঠিয়ে দিন। সময় কম।
ওপাশ থেকে: কোনো চিন্তা করবেন না। আধা ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে।
কিছুক্ষণের মধ্যে তাঁর বাসায় একটি পিৎজা পৌঁছে গেল!