ফোনের ঘন ঘন মডেল পরিবর্তন চায় না মানুষ

প্রতিবছর স্মার্টফোন নির্মাতারা অনেক বেশি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ছে বলে মনে করছে মানুষ। সম্প্রতি ছয়টি দেশের মানুষকে নিয়ে করা এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিসের করা ওই সমীক্ষায় চালায়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রাশিয়া, জার্মানি, চীন ও দক্ষিণ কোরিয়ার এক হাজার করে মানুষকে নিয়ে ওই সমীক্ষা চালানো হয়। এতে অর্ধেকের বেশি মানুষ বলেছে, তারা ঘন ঘন ফোন পরিবর্তনের পক্ষে নয়।
হ্যান্ডসেট যন্ত্রকে সবচেয়ে বেশি পরিবর্তনযোগ্য ইলেকট্রনিকস পণ্যের মধ্যে অন্যতম ধরা হয়। শীর্ষ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে অ্যাপল, স্যামসাং প্রতিবছর তাদের সর্বশেষ পণ্য হিসেবে ফ্ল্যাগশিপ মডেল ছাড়ে। এতে সর্বশেষ ডিসপ্লে ও প্রসেসর-প্রযুক্তির কথা বলা হয়। এ ছাড়া সাশ্রয়ী দামের ফোনগুলোতেও পরিবর্তন আনে।
গ্রিনপিস পূর্ব এশিয়ার তথ্যপ্রযুক্তির ক্যাম্পেইনার চি অ্যান লি বলেন, মাত্র কয়েক বছর টেকার মতো নকশা করে অনেক বেমি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়া হচ্ছে বলে সমীক্ষায় দেখা গেছে। অধিকাংশ মানুষ চায়, ফোন যেন সহজে খুলে ফেলা, সারা ও রিসাইকেল করা যায়। অবশ্য ফোন ঠিকঠাক করে ব্যবহার করার ক্ষেত্রে দেশভেদে পার্থক্য দেখা গেছে। অধিকাংশ মানুষ সহজে ফোন রিসাইকেল করার পক্ষেও মত দেন।
ব্যাটারির আয়ু মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ ফিচার বলেও অনেকে মত দেন।
চীন, কোরিয়া ও মেক্সিকো থেকে জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ মানুষের মত হচ্ছে, স্মার্টফোন নষ্ট হলে যাতে সহজে সারা যায়, সে সুযোগ রাখা।