ফোরস্কয়ার ছাড়ছেন নাভিন সালভাদুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল লোকেশনভিত্তিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ফোরস্কয়ার’-এর সহপ্রতিষ্ঠাতা নাভিন সালভাদুরি প্রতিষ্ঠানটি ছেড়ে যাচ্ছেন। ২০০৯ সালে ডেনিস ক্রাউলির সঙ্গে তিনি এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেছিলেন। হাফিংটন পোস্ট এক খবরে এ তথ্য জানিয়েছে।প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে খ্যাত নাভিন গতকাল রোববার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, মার্চ মাস পর্যন্ত এ প্রতিষ্ঠানটির সঙ্গে থাকছেন তিনি। পরে বোর্ডের একজন সদস্য হিসেবে কেবল পরামর্শদাতা হিসেবে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবেন।প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার কারণ প্রসঙ্গে নাভিন তাঁর ‘প্রিয় কাজে’র কথা উল্লেখ করেছেন। নাভিন তাঁর প্রিয় কাজ বলতে নতুন কোনো প্রতিষ্ঠান তৈরি বা প্রযুক্তি উদ্যোগকে বুঝিয়েছেন।বর্তমানে স্মার্টফোন অ্যাপ্লিকেশন হিসেবে ফোরস্কয়ারের দেড় কোটি ব্যবহারকারী রয়েছে।