ফোল্ডারে তালা লাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ উপায়ে ইচ্ছে করলে ফোল্ডারে তালা (লক) লাগাতে পারেন। এ জন্য প্রথমে www.mediafire.com/?mz022l12aepioep ঠিকানা থেকে লকডিআইআর নামের ৫০০ কিলোবাইট আকারের ফাইলটি নামিয়ে নিন। এবার যে ফোল্ডারটি লক করতে চান সেই ফোল্ডারটির ভেতরে এটি কপি করে পেস্ট করুন। এবার এই lockdir ফাইলটি খুলুন। দুবার একই গোপন নম্বর (পাসওয়ার্ড) দিয়ে Encrypt-এ ক্লিক করুন। এবার দেখবেন ফোল্ডারের আইকন পরিবর্তন হয়ে গেছে। লক খুলতে হলে ফোল্ডারের ভেতর প্রবেশ করে Lockdir খুলে গোপন নম্বর দিয়ে Customize সিলেক্ট অবস্থায় Decrypt-এ ক্লিক করলে তিনটি অপশন আসবে। এর মধ্যে Minimize to tray-তে ক্লিক করলে সফটওয়্যারটি Minimize হবে আবার সফটওয়্যারটি বন্ধ করে দিলে আবার লক হয়ে যাবে। Restore Encrypted-এ ক্লিক করলে লক না খুলে আবার আগের জায়গায় চলে যাবে আর Cancel Decrypted-এ ক্লিক করলে একেবারে আনলক হয়ে যাবে। —মোমেন আবদুর রউফ, হবিগঞ্জ