ফ্যাবলেটের বিক্রি বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাবলেট
ফ্যাবলেট

বিশ্ব জুড়ে ফ্যাবলেটের জনপ্রিয়তা বাড়ছে। স্মার্টফোনের চেয়ে তুলনামূলক বড় মাপের ডিসপ্লের কারণে ফ্যাবলেটে ভিডিও দেখা ও গেম খেলার সুবিধা হয়।
যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান জুনিপার রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, আগামী কয়েক বছর ধরে ট্যাবলেট কম্পিউটারের ফিচারযুক্ত বড় মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বা ফ্যাবলেটের চাহিদা বাড়বে।
দক্ষিণ কোরিয়া, চীনের মতো দেশগুলোতে মোবাইল গেমের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে বড় মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনের চাহিদা বাড়ছে।
জুনিপারের পূর্বাভাস অনুযায়ী, ২০১৮ সাল নাগাদ ফ্যাবলেট বিক্রির লক্ষ্যমাত্রা ১২ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। ধারণা করা হয়, ২০১৩ সালে দুই কোটি ইউনিট ফ্যাবলেট বিক্রি হয়েছে।
জুনিপার জানিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ফ্যাবলেটের বাজারে রাজত্ব করবে মাইক্রোসফটের উইন্ডোজ ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তবে অ্যাপল যদি বড় মাপের ডিসপ্লেযুক্ত আইফোন বা আইফ্যাবলেট বাজারে ছাড়ে তবে হিসাব অন্যরকম হতে পারে। তবে অ্যাপল কি করবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
জুনিপার রিসার্চের গবেষকেরা ৫.৬ ইঞ্চি মাপের চেয়ে বড় কিন্তু সাত ইঞ্চির চেয়ে ছোটো ডিসপ্লেযুক্ত পণ্যগুলোকে ফ্যাবলেটের তালিকায় ধরেছেন।