ফ্রিজেই মিলবে পানীয় সোডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের তৈরি নতুন একটি রেফ্রিজারেটরে পানীয় সোডা তৈরির যন্ত্র যুক্ত হচ্ছে। তৃষ্ণা মেটাতে চাই এক গ্লাস সোডা-পানি? গ্লাসভর্তি সোডা পেতে এ রেফ্রিজারেটরের কন্ট্রোল প্যানেলে একটি ক্লিকই যথেষ্ট হবে।রেফ্রিজারেটরটিতে কার্বন-ডাই-অক্সাইডের একটি বিশেষ সিলিন্ডার যুক্ত থাকায় স্বয়ংক্রিয়ভাবে এটি সোডা তৈরি করতে সক্ষম এবং এর সামনের বিশেষ ট্যাপ থেকে তা সংগ্রহ করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।ফ্রিজ থাকতে আলাদা করে পানির ফিল্টার কেন? ফ্রিজের সঙ্গে থাকা সোডা মেশিন ফিল্টারের বিকল্প হবে।দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং নতুন মডেলের একটি রেফ্রিজারেটর বাজারে আনছে। ৩৬ ইঞ্চি মাপের চার দরজাবিশিষ্ট এ রেফ্রিজারেটরে পানির উত্স হিসেবে অটোমেটিক ওয়াটার ডিসপেনসার যুক্ত করেছে স্যামসাং। এ প্রযুক্তিটি তৈরি করেছে সোডাস্ট্রিম। মূলত সোডা তৈরির বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে সোডাস্ট্রিম।স্যামসাং জানিয়েছে, ফ্রিজের দরজার সঙ্গে একটি ডিসপেন্সার রয়েছে, যা থেকে ফিল্টার করা পানি, বরফ ও সোডা পাওয়া যাবে। রেফ্রিজারেটরের বামদিকের দরজার মধ্যে সোডাস্ট্রিমের তৈরি কার্বন-ডাই-অক্সাইড সিলিন্ডার রয়েছে, যার মাধ্যমে এ সুবিধা পাওয়া যায়।স্যামসাংয়ের কর্মকর্তা কেভিন ডেক্সটার এ প্রসঙ্গে জানিয়েছেন, সোডাস্ট্রিমের সঙ্গে যুক্ত হয়ে ভোক্তাদের কাছে নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর আনতে পারছে স্যামসাং। চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বাজারে এ রেফ্রিজারেটর পাওয়া যাবে। দাম হবে প্রায় চার হাজার মার্কিন ডলার।