ফ্রিজেও গুগলের বিজ্ঞাপন!

যেদিকে তাকাবেন সেদিকেই আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে। রেফ্রিজারেটর, গাড়ির ড্যাশবোর্ড, থার্মোস্ট্যাট, চশমা হাতঘড়ি কিছুই বাদ যাবে না। বিজ্ঞাপন দেখাবে গুগল।
সম্প্রতি স্মার্ট রেফ্রিজারেটর তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান। ইন্টারনেট সুবিধার এই রেফ্রিজারেটরে থাকছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে এরকম স্মার্ট ফ্রিজের দেখা মিলেছে।
সম্প্রতি ভিন্ন ধরনের ‘মোবাইল’ পণ্যসহ চশমা, হাতঘড়ি, থার্মোস্ট্যাটে বিজ্ঞাপন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে একটি চিঠিও দিয়েছে গুগল।
গুগল দাবি করেছে, স্মার্ট পণ্যের নামে আরও মোবাইল পণ্য বাজারে আসতে থাকবে। এক্ষেত্রে মোবাইলের আয়ও বাড়বে। আমাদের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের আমাদের সেবা ব্যবহারের সুযোগ করে দিয়ে বিজ্ঞাপন প্রদর্শণ করা। ভবিষ্যতে বিভিন্ন ধরনের পণ্যের ক্ষেত্রেই বিজ্ঞাপন দেখানো হবে।