ফ্রিজের খোঁজখবর এখন অনলাইনে

ব্যবহৃত ও অব্যবহৃত বিভিন্ন পণ্যেরই অনলাইনে কেনা-বেচা বাড়ছে। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে তা যেমন বিক্রি করা যাচ্ছে, তেমনি অনলাইন থেকে প্রয়োজনীয় জিনিস দরদাম দেখে কেনাও যাচ্ছে। এমনই একটি পণ্য হচ্ছে রেফ্রিজারেটর।
ঈদের সময় অনলাইন প্লাটফর্মে নতুন ও পুরোনো রেফ্রিজারেটরের কেনা-বেচা বাড়ছে বলেই জানিয়েছেন এখানেই ডটকমের প্রধান নির্বাহী আরিল ক্লোকারহৌগ।
আরিল জানিয়েছেন, ‘ক্রেতারা ঘরে বসেই এখন নতুন বা পুরনো রেফ্রিজারেটরের খোঁজখবর পেয়ে যাচ্ছেন। যাঁরা নতুন কিনছেন, তাঁরা আবার বাড়িতে থাকা পুরোনো রেফ্রিজারেটরটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন। আগে শুধু ইলেকট্রনিক যন্ত্রপাতি অনলাইনে বিক্রি হতো বেশি। এখন ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্য, আসবাব, ফ্ল্যাট, গাড়ি এমনকি ফ্রিজও বিক্রি হচ্ছে।’
অনলাইনে ফ্রিজ কেনা-বেচার সুবিধা কী? আরিল জানিয়েছেন, ‘নতুন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের পাশাপাশি ব্যবহৃত ফ্রিজগুলো তুলনামূলক কম দামে পাওয়া যায়। এখানেই ডটকমে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের দাম জেনে নেওয়ার সুযোগ রয়েছে। সর্বনিম্ন ১২ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে রেফ্রিজারেটর পাওয়া যায়।’
পণ্য কীভাবে কিনতে হবে? আরিল বলেন, ‘বিজ্ঞাপনে দামের পাশাপাশি পণ্যের তথ্য দেওয়া থাকে। নতুন হলে লেখাই থাকে, পণ্যটি একেবারে নতুন। আর পুরোনো হলে বিক্রেতা ব্যবহৃত পণ্যের সময় বলে দেন। বিজ্ঞাপনদাতার যোগাযোগের ঠিকানাও দেওয়া থাকে সেখানে। ফলে ক্রেতা খুব সহজেই বিক্রেতার সঙ্গে কথা বলে রেফ্রিজারেটর কিনে নিতে পারেন। আবার কেউ যদি পুরোনো রেফ্রিজারেটর বিক্রি করতে চান তবে এলাকা নির্ধারণ করে বিজ্ঞাপন দিতে পারেন।’
প্রতারণা হলে? এমন প্রশ্নে আরিল বলেন, ‘প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় যেকোনো পণ্যই বিক্রির বিজ্ঞাপন অনলাইনে দেওয়া যাবে। তবে কেউ অসৎ উদ্দেশ্যে বিজ্ঞাপন দিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পণ্য কেনার সময় রসিদসহ অন্যান্য কাগজ বুঝে নিতে হবে।’