ফ্রিল্যান্সার তরুণদের অ্যাপ্লিকেশন ‘আমার বাংলা ভাষা’
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে নিয়ে তৈরি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘আমার বাংলা ভাষা’ এখন গুগলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের তরুণ একদল ফ্রিল্যান্সার তৈরি করেছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি। ‘আমার বাংলা ভাষা’ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষাশহীদদের অবদান, জীবনী, অডিও-ভিডিও ও নানা তথ্য জানা যাবে। বাংলাদেশের ফ্রিল্যান্সরা বিভিন্ন ক্ষেত্রে দেশকে এগিয়ে নেবার কাজ করে যাচ্ছেন। ভাষা সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে সাতজন তরুণ বিনামূল্যের এ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন ‘পাওয়ার গ্রুপ বিডি’ নামের একটি ফ্রিল্যান্সার দলের ব্যানারে।‘পাওয়ার গ্রুপ বিডি’ দলটির সদস্য জাহরা জাহান পার্লিয়া প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গর্বের দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের অবদান আমরা কখনও ভুলব না। আমাদের ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সবার কাছে পৌঁছে দেবার প্রয়োজন। আর তাই আমরা বিনামূল্যের ‘আমার বাংলা ভাষা’ নামের এ অ্যাপ্লিকেশনটি তৈরি করেছি। অ্যান্ড্রয়েড নির্ভর যেকোনো ডিভাইসে এ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে একুশে ফেব্রুয়ারি এবং আমাদের ভাষা শহীদদের তথ্য জানা যাবে।‘আমার বাংলা ভাষা’জাহরা জানিয়েছেন, ১৯৯৯ সালের নভেম্বর মাসে ইউনেসকো কর্তৃক ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি পায়। প্রযুক্তিপ্রেমী অনেকেই আমাদের ভাষা সংগ্রামের ইতিহাস জানেন না। আমাদের এই গর্বের ইতিহাস জাতীয় ও আন্তর্জাতিক ভাবে তুলে ধরার জন্য আমাদের এ প্রচেষ্টা। বিনামূল্যের অ্যাপ্লিকেশনটিতে ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা শহীদদের অবদান ও জীবনী, ছবি ও ভিডিও, শহীদ দিবসের গান, বাংলা একাডেমী, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রভাতফেরি, ভাষা আন্দোলন জাদুঘর সম্পর্কিত তথ্য রয়েছে। অ্যাপ্লিকেশনটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাই সমর্থন করে। অ্যাপলিকেশনটি পাওয়া যাবে এ লিংকটিতে(https://play.google.com/store/apps/details?id=com.powergroupbd.amarbanglavasha)‘বাংলাদেশ’‘আমার বাংলা ভাষা’ ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ‘বাংলাদেশ’ নামে বিনামূল্যের আরেকটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে পাওয়ার গ্রুপ বিডি। এ অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে সবার কাছে জনপ্রিয় হয়েছে। ২০১২ সালের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের ইতিহাস বিষয়ক বিনা মূল্যের এ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছিল তরুণ অ্যাপ্লিকেশন নির্মাতা দলটি। ‘বাংলাদেশ’ নামের এ অ্যাপ্লিকেশনটিতে বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন ছবি ও ভিডিও রয়েছে। অ্যাপলিকেশনটি ডাউনলোড করা যাবে এ লিংক থেকে (https://play.google.com/store/apps/details?id=com.powergroupbd.bangladesh)সাত সদস্যের তরুণ দলদলটির নাম ‘পাওয়ার গ্রুপ বিডি’। সদস্য সংখ্যা ৭জন। সদস্যদের তিনজন নারী। সদস্যদের নাম জাহ্রা জাহান পার্লিয়া, নিরুপমা সাহা, শ্যামশ্রী রায়, সাব্বির আহমেদ খান, কাজী রিফাত হাসান, নাফিস রহমান, বিক্রম দাস। সদস্যদের প্রত্যেকেই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া করেছেন একসঙ্গে। দলটির সদস্যদের ভাষ্য, আমরা বন্ধুরা আলাদা আলাদাভাবে ফ্রিল্যান্সিং কাজ করছিলাম। তারপর একসঙ্গে কিছু করার পরিকল্পনা করি। আমরা কেউ চাকরি করব না, এটা ভেবে নিজেরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি। শুরুর দিকের সমস্যা এড়িয়ে একত্রে তৈরি করে ফেলি ‘পাওয়ার গ্রুপ বিডি’। এখন আমরা নিজেরাই উদ্যোক্তা হয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করছি। ফ্রিল্যান্সার হিসেবে শুধু বিদেশিদের অ্যাপ্লিকেশন তৈরি করে দেওয়াটাই আমাদের লক্ষ্য নয়। আমরা দেশের জন্য কিছু করতে চাই। তাই নিজেদের উদ্যোগেই তৈরি করেছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ‘বাংলাদেশ’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে ‘আমার বাংলা ভাষা’ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।তরুণ এ দলটি সম্পর্কে আরও জানার ওয়েবসাইট লিংক হচ্ছে (http://www.powergroupbd.com)গুগল প্লে স্টোরে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে অ্যাপ্লিকেশনপাওয়ার গ্রুপ বিডি ছাড়াও লিলা আইটির তৈরি ‘অমর একুশে, ৫২ এর ইতিহাস’ নামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আরও বিনামূল্যের অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোরে সার্চ দিয়ে পাওয়া যাবে।