ফ্রিল্যান্সারদের জন্য ইংরেজি শেখার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা খুব প্রয়োজন। সম্প্রতি ফ্রিল্যান্সারদের জন্য বিনা মূল্যে ইংরেজি ভাষা প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ক্রিয়েটিভ আইটি লিমিটেড। তথ্যপ্রযুক্তি পেশাজীবী এবং ইংরেজির বেসিক জানা ব্যক্তিরা এই সুযোগ পাবেন।

ক্রিয়েটিভ আইটি কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে ৭০ জনকে বাছাই করে বিনা মূল্যের এই প্রশিক্ষণ দেওয়া হবে। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিতে হলে ২০ অক্টোবরের মধ্যে http://goo.gl/rGo5H8 ঠিকানায় আবেদন করতে হবে। বাছাই প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২৬ অক্টোবর থেকে এবং সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে ইংরেজি শেখানো হবে।
ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন জানিয়েছেন, কমিউনিকেশন ইংলিশ ফর আউটসোর্সিং বা সিইও নামের এই প্রশিক্ষণে কমিউনিকেশন ইংলিশের অন্তর্ভুক্ত সেপাকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং এবং সাকসেস প্রোফাইল তৈরির কৌশল শেখানো হবে। একই সঙ্গে বায়ারদের বিদেশি ভাষায় যোগাযোগ করার সময় যেসব পদ্ধতি অবলম্বন করতে হবে তাও শেখানো হবে।
মনির হোসেন আরও বলেন, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হলেও অনেক সময় ইংরেজিতে যোগাযোগের অদক্ষতার কারণে কাজ পাচ্ছেন না। তাঁদের কথা বিবেচনা করেই বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।