ফ্রিল্যান্সারদের নিয়ে জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মুক্ত পেশাজীবীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ওডেস্ক, ফ্রিল্যান্সার ডট কম, ইল্যান্স—আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার এমন ওয়েবসাইটে নিবন্ধিত হয়ে কাজ করছেন ফ্রিল্যান্সাররা। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সম্পর্ক নানান বিষয় নিয়ে একটি অনলাইন জরিপের উদ্যোগ নিয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২। এই জরিপের মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আর্থসামাজিক অবস্থা, তাঁদের দক্ষতা ও কাজের ক্ষেত্র, চ্যালেঞ্চসমূহ উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জরিপের ফলাফল প্রকাশ করা হবে ৬ থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ডিজিটাল ওয়ার্ল্ডে। জরিপে অংশ নিতে যেতে হবে http://svy.mk/TkAgLG ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি