ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়েটিভ আইটি লিমিটেডের উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল কলেজে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আলমগীর কবির। কর্মশালায় আউটসোর্সিংয়ের নানা বিষয় নিয়ে আলোচনা করেন ডেভসটিমের তাহের চৌধুরী ও ক্রিয়েটিভ আইটির মো. ইকরাম। কর্মশালায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। —বিজ্ঞপ্তি