ফ্রিল্যান্সিং কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি গত ২ মার্চ ঢাকায় ফ্রিল্যান্স আউটসোর্সিং বিষয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ফ্রিল্যান্স আউটসোর্সিং কী? কীভাবে শুরু করবেন? কোথায় কোথায় ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজ পাওয়া যায়, কীভাবে কাজ শুরু করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন টেকনোবিডির প্রধান কারিগরি কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরুল কায়েস। তিনি জানান, টেকেনোবিডি ২০০৭ সাল থেকে সফলভাবে ফ্রিল্যান্স আউটসোর্সিং কাজ করে আসছে। কর্মশালায় ১০ জন তথ্যপ্রযুক্তি সাংবাদিককে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। —বিজ্ঞপ্তি