ফ্রেমে বাঁধা স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনের সেরা মুহূর্তকে চলমান দেখাতে পারে ডিজিটাল ফটোফ্রেম। ছবি: অধুনা
জীবনের সেরা মুহূর্তকে চলমান দেখাতে পারে ডিজিটাল ফটোফ্রেম। ছবি: অধুনা

ঘোরাঘুরি শেষে ফিরেছেন? কিংবা ঈদে সবাই মিলে এক হয়েছেন। ডিজিটালক্যামেরায় কত শত ছবি তুলেছেন তার ঠিক নেই। তবে এর মধ্যেই মনে দাগ কাটার মতো কিছু ছবি চাইছেন থাকুক আপনার চোখের সামনে। ছবি তুলেছেন কিন্তু বাসায় পছন্দের ফটোফ্রেমই যদি না থাকে, সে ক্ষেত্রে ছবি রাখবেন কোথায়? এসব ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট কিছু ফটোফ্রেম ব্যবহার করেন অনেকেই, যেখানে শুধু প্রিন্ট করা  ছবিই রাখা যায়। একসঙ্গে এত ছবি, এর মধ্যে শুধু একটি রেখেই কি আশা পূর্ণ হয়? আর এ সমস্যার সমাধান ডিজিটাল ফটোফ্রেম।
ডিজিটাল ফটোফ্রেম বেশআকর্ষণীয় এবং ব্যবহার-উপযোগী। সহজেই ক্যামেরার মেমোরি কার্ড কিংবা কেব্ল যুক্ত করে জীবন্ত ছবিগুলো দেখতে দারুণ লাগে। শুধুই কি ছবি? চাইলে পছন্দের গানও শোনা যায় ডিজিটাল ফটোফ্রেমে! এমপিথ্রি প্লেয়ার চালিয়ে খুব সহজেই গান শোনা আবার ভিডিও চালিয়ে ভিডিও দেখার কাজটিও করা যাবে। জীবনের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া অম্ল-মধুর স্মৃতিগুলো স্থায়ীভাবে সংরক্ষণের জন্য বর্তমানে বাজারে কয়েকটি ব্র্যান্ডের ফটোফ্রেম পাওয়া যায়।
রায়ানস আইটি লিমিটেডের ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান বলেন, বর্তমানে বাজারে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের সাত ও আট ইঞ্চি প্রশস্ত পর্দার ডিজিটাল ফটোফ্রেম বেশ জনপ্রিয়। এর মধ্যে সাত ইঞ্চি পর্দার ফটোফ্রেমে কোনো মেমোরি কার্ড না থাকলেও ব্যবহারকারী চাইলে ৩২ গিগাবাইট পর্যন্ত কার্ড যুক্ত করতে পারবেন।

আট ইঞ্চি পর্দার ধূসর সাদা এবং মিসকালো রঙের ডিজিটাল ফটোফ্রেমে দুই থেকে চার গিগাবাইট মেমোরি থাকে। বললেন কম্পিউটার সোর্স লিমিটেডের ট্রান্সসেন্ড পণ্য ব্যবস্থাপক ফয়েজ মোরশেদ। তিনি জানান, এ ডিজিটাল ফটোফ্রেমটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ রেজুলেশনের টিএফটি এলসিডি প্যানেল। ইউএসবি ফ্লাস ড্রাইভ ছাড়াও এটি এসডি, মাইক্রো এসডি কার্ড সমর্থন করে। ডিজিটাল ফটোফ্রেমে রাখা পুরোনো ছবিকে আকর্ষণীয় দেখাতে থাকে বিশেষ রঙিন আলোর প্রক্ষেপণ ব্যবহারের সুযোগ। এ ছাড়া এসব ফটোফ্রেমে স্বয়ংক্রিয়ভাবে ছবি ঘোরানোর সুবিধা থাকায় ছবি আয়তাকার হলেও যেকোনো দিক থেকেই সোজা দেখা যায়। বাড়তি হিসেবে আরও থাকে বিশেষ ঘড়ি, অ্যালার্ম এবং ক্যালেন্ডারের সুবিধা। এ ফটোফ্রেমগুলো ছয় হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাবে। তবে প্রিয় ছবি যেখানে রাখবেন, সে ফটোফ্রেমটির যত্ন-আত্তির বিষয়টিও মনে রাখতে হবে।