ফ্লাইট অনুসরণ করবে স্যাটেলাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইট অনুসরণ করতে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করার বিষয়ে একমত হয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদস্যভুক্ত দেশগুলো। এমএইচ ৩৭০ এর মতো বিমানগুলোর হারিয়ে যাওয়া ঠেকাতে একটি চুক্তিতে সই করেছে সবগুলো দেশ। ২০১৪ সালে রহস্যজনকভাবে এই বিমানটি হারিয়ে গিয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) আয়োজিত এক সম্মেলনে আইটিইউয়ের সদস্যভুক্ত দেশগুলো এ বিষয়টিতে সম্মত হয়েছে।
বর্তমানে ভূমি ভিত্তিক রাডার সিস্টেমের মাধ্যমে বেসামরিক বিমান ট্র্যাকিং করা হয়। এ চুক্তির ফলে স্যাটেলাইট দিয়ে বিমান ট্র্যাক করা হবে।
আইটিইউয়ের মহাসচিব হাউলিন ঝাউ বলেন, ‘এই চুক্তির মাধ্যমে ফ্লাইট ট্র্যাকিংয়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়েছে আইটিইউ।’