ফ্লিকার থেকে ফেসবুকে ছবি পাঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন ও ডিজিটাল ক্যামেরার সহজলভ্যতার কারণে অনেকেই এখন ছবি তুলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে থাকেন। আবার অনেকেই বিভিন্ন অনলাইন গ্রুপ বা ব্লগসাইটে প্রকাশ করেন। ছবি আদান-প্রদানের সাইটগুলোর ফ্লিকার (www.flickr.com) বেশ জনপ্রিয়। সরাসরি অথবা ইয়াহু ই-মেইল (http//:mail.yahoo.com) ব্যবহার করে এখানে বিনামূল্যে নিবন্ধন করা যায়। এখানে ছবি প্রকাশ ও অন্যদের সঙ্গে আদান-প্রদান করার নিয়মও বেশ সহজ। তবে ইদানীং ফেসবুকের ব্যবহারকারী ও জনপ্রিয়তা বাড়ছে। অনেক বন্ধুই এখন ফ্লিকার থেকে ফেসবুকে বেশি সময় কাটান। আর এখানে অনেক ব্যবহারকারীকে এক সঙ্গে পাওয়া যায়। ফলে সবাইকে একই সঙ্গে জানিয়ে দেওয়া সহজ। তাই বলে একই ছবি বার বার আপলোড করা থেকে শুধু ফ্লিকারে আপলোড করেই ফেসবুকে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদের। ফ্লিকারে ঢুকে করে www.flickr.com/account?tab=extend ঠিকানাটি খুলুন। ফ্লিকার থেকে ফেসবুকে আপডেট করার একটি অপশন দেওয়া থাকবে সেখানে। এটি চালু করা থাকলে ফ্লিকারে আপলোড করা পাবলিক ছবিগুলো তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে ফেসবুকের নিউজফিডে। —নাসির খান