ফ্লিকারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন
ইয়াহুর ফটোসেবা ফ্লিকার গতকাল অ্যান্ড্রয়েডভিত্তিক একটি অ্যাপ্লিকেশন চালু করেছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক দ্রুত এবং তাত্ক্ষণিকভাবে ছবি আপলোড ও তা পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারবে। মূলত মোবাইল অপারেটিং সিস্টেমে অ্যাপ্লিকেশনটি বেশি কার্যকর।গতকাল বুধবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সানফ্রান্সিসকোয় এই নতুন অ্যাপ্লিকেশনটির উদ্বোধন হয়। এর মাধ্যমে ইন্টারনেট জায়ান্ট ইয়াহু এই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী গুগলের মালিকানাধীন প্যাটেন্টের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম তাদের কোনো কিছুতে ব্যবহার করছে।এই নতুন অ্যাপ্লিকেশনটিতে একটি ক্যামেরা অপশন রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব দ্রুত ছবি তুলে তা অন্যদের শেয়ার করতে পারবে। এই ক্যামেরায় রয়েছে বিভিন্ন অনুপাত কিংবা মানের ছবি তোলার সুবিধা। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবি অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও খুব সহজেই আপলোড করা যাবে। ওয়েবসাইট।