ফ্ল্যাশ শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডোবি ফ্ল্যাশ\ লেখক: বাপ্পি আশরাফ\ দাম: ৪৫০ টাকা\ পৃষ্ঠা: ৫৩৬\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\বর্তমানে ওয়েবসাইটকে পরিপূর্ণ করে তুলতে অ্যাডোবি ফ্ল্যাশ একটি দরকারি সফটওয়্যার। বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরির কাজে ফ্ল্যাশ ব্যবহার করা হয়ে থাকে। ফ্ল্যাশ সফটওয়্যারের মাধ্যমে চাইলে আপনিও তৈরি করতে পারবেন বিভিন্ন অ্যানিমেশন ও ডায়নামিক ওয়েবসাইট। সম্পূর্ণ ওয়েবপেজ তৈরির প্রকল্পসহ ফ্ল্যাশ সফটওয়্যারের নানা কাজ শেখার মাধ্যমে ইন্টারনেটে অর্থ উপার্জনেরও সুযোগ রয়েছে। ফ্ল্যাশ সফটওয়্যারের নানা তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে অ্যাডোবি ফ্ল্যাশ বইটি। লিখেছেন বাপ্পি আশরাফ। বইটিতে ২৩টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফ্ল্যাশ সফটওয়্যারের বিস্তারিত। প্রতিটি অধ্যায়ে বিষয় ও প্রকল্পের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি। এর মধ্যে রয়েছে ডায়নামিক ওয়েবসাইট তৈরির পূর্ণাঙ্গ প্রক্রিয়া। বইটিতে রয়েছে আঁকাআঁকি করা, অবজেক্টস নিয়ে কাজ করা,পেইনটিং করা, লেয়ার নিয়ে কাজ করা, সিম্বল এবং ইনস্ট্যান্ট নিয়ে কাজ করা, আর্টওয়ার্ক ইমপোর্ট করা, টাইপ করা, অ্যানিমেশন তৈরি করা, মাস্কিং করা, সাউন্ড করা, অ্যাডভান্স অ্যানিমেশন তৈরি করা, প্রিন্টেবল সিনেমা তৈরি করা, পাবলিশ ও এক্সপোর্ট করা ইত্যাদিসহ সফটওয়্যারের বিভিন্ন পর্যায়ের বিস্তারিত বর্ণনা। বইটি থেকে আরও জানা যাবে কীভাবে কার্টুন, গেম তৈরি করা যায়। এ ছাড়া মোবাইলের গেম তৈরিতে ফ্ল্যাশের বিকল্প নেই। মোবাইলের জন্য কীভাবে ফ্ল্যাশ সফটওয়্যার দিয়ে গেম তৈরি করা যায়, সেটির ওপরও রয়েছে বর্ণনা। সিনেমার জন্য ক্লিপ তৈরি, চূড়ান্ত প্রকল্প, গেম তৈরিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। কাজের বিস্তারিত জানতে বইটির সঙ্গে রয়েছে সিডি। —রাহিতুল ইসলাম