বই নিয়ে কত্ত কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইয়ের জগতে খেলার আনন্দ
বইয়ের জগতে খেলার আনন্দ

‘ইকরি, হালুম! ইকরি, হালুম!’ বলে চিৎকার করতে করতে গলার স্বর বসিয়ে ফেলেছে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহিনুর রেজা। টেলিভিশনের পর্দার বাইরে প্রথমবারের মতো সিসিমপুরের পাপেট চরিত্রগুলো দেখতে পেয়ে আনন্দিত মাহিনুর। শুধুই মাহিনুর নয়, তার মতো শ খানেক শিশুকে দেখা গেল পাপেট চরিত্রগুলোকে ঘিরে থাকতে।

বইয়ের জগতে খেলার আনন্দ
বইয়ের জগতে খেলার আনন্দ


গত ৩০ আগস্ট শুরু হওয়া পিবিএস চিলড্রেনস সপ্তাহে দেখা যায় এমন দৃশ্য। ঢাকার শান্তিনগরের শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়কের ৪৩ নম্বর বাড়িতেই অবস্থিত পাঞ্জেরী বুকস সার্ভিসের বিশাল দালান। আর সেখানেই বইয়ের দোকান পিবিএস। শিশু-কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য আট দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই থাকবে ম্যাজিক শো, গেম শো, থ্রিডি শো, ভূত শোসহ নানা আয়োজন। এখানে শিশুরা বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এই উৎসবের সময় বইয়ের ওপর থাকছে বিশেষ ছাড়। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই উৎসব।