বই পড়ার সুবিধা দেবে সেইবই অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেইবই
সেইবই

দেশে বই পড়ার অ্যাপ্লিকেশন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ‘সেইবই’। ঈদের ছুটিতে বই পড়তে কাজে লাগতে পারে অ্যাপটি। সেইবইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেইবই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীরা লেখা ছোট বড় করা, হাইলাইট, পাতার রং পরিবর্তন, অভিধান, বুকমার্কসহ আরও কিছু সুবিধা পাচ্ছেন। এ ছাড়া ধ্রুপদি নানা বইয়ের সংগ্রহ রয়েছে অ্যাপ্লিকেশনটিতে।

অনলাইন ই-বুক লাইব্রেরি হিসেবে সেইবই থেকে পাঠক তাঁর পছন্দ অনুযায়ী ই-বুক সংগ্রহ করতে পারেন এবং মোবাইল ডিভাইসে ই-বুক রিডার অ্যাপ ব্যবহার করে ই-বুকগুলো পড়তে পারেন। অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি বিনা মূল্যে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি