বই বিকিকিনির নতুন এক ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইটে পছন্দের বই বাছাই করে ফরমায়েশ দিলেই বই চলে যাবে ক্রেতার ঠিকানায়। আর বইয়ের দামটা পরিশোধ করতে হবে বই হাতে পাওয়ার পর! এই ধারণা নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে রকমারি (www.rokomari.com) নামের নতুন একটি ওয়েবসাইট চালু হয়েছে। এটি অন্যরকম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। রকমারি সাইটে এখন থেকেই নিবন্ধন করা যাবে, তবে বই কেনা যাবে ১ ফেব্রুয়ারি থেকে। গত বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই সাইটের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আমাদের আরও বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই কেনার এরকম ওয়েবসাইটের মাধ্যমে পাঠক, লেখক, প্রকাশক উপকৃত হবেন।’ অনলাইনে বই কেনার এরকম সেবার ফেলে লেখক, পাঠক, প্রকাশক, সবাই উপকৃত হবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম, টেলিটক বাংলাদেশের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন নাথ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান ও প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন বক্তৃতা করেন। অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল হাসান রকমারির বিভিন্ন বিষয় তুলেধরেন। তাঁরা জানান রকমারি ডটকমে শুরুর দিকে ৩১টি ভাগে ২০ হাজার বই পাওয়া যাবে। ওয়েবসাইটের পাশাপাশিমোবাইল ফোনেও (০১৮৪১১১৫১১৫) বইয়ের ফরমায়েশ জানানো যাবে। গ্রাহক প্রতিটি বইয়ে গড়ে ২০ শতাংশ ছাড় পাবেন। বই পৌঁছেদেওয়ার জন্য ৩০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস বই পৌঁছে দেওয়ার কাজটি করবে।—মোছাব্বের হোসেন