বইওয়ালায় বই ও লেখকের খোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই এবং লেখকদের তথ্য নিয়ে ইন্টারনেটে আছে বইওয়ালা ওয়েবসাইট। দুর্লভ কিছু তথ্য দিয়ে সাজানো হয়েছে এই সাইটটি। ২০০৬ সাল থেকে এই অনলাইন আর্কাইভ তৈরি শুরু হয়। দুই বছর পর ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে বইওয়ালা (www.boiwala.com) ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। বর্তমানে এতে আট শতাধিক বই এবং দুই শতাধিক লেখকের ছবিসহ পরিচিতি আছে। বাংলা ও ইংরেজি দুই ভাষাই আছে এতে। —বিজ্ঞপ্তি