বইমেলায় প্রথম আলো ব্লগারদের তিন বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমলায় বেরিয়েছে প্রথম আলো ব্লগের ব্লগারদের তিনটি নতুন বই। গত সোমবার সন্ধ্যায় বইমেলার নজরুল মঞ্চে প্রথম আলো ব্লগারদের লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ হোসেন, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, প্রথম আলো ব্লগের সঞ্চালক নুরুন্নবী চৌধরীসহ লেখকেরা। অনুষ্ঠানে ব্লগার নীলসাধুর প্রথম কাব্যগ্রন্থ জলজ ছায়ায়, ব্লগার এস এম পাশার সম্পাদনায় ব্লগারদের গল্প সংকলন অবন্তি এবং ব্লগার নীলসাধু, নাসির আহমেদ কাবুল, রোদেলা নীলা, সানশাইন ও কুহকের লেখা কবিতা সংকলন পঞ্চপত্রের উপপাদ্য-এর মোড়ক উন্মোচন করা হয়। বইগুলোর প্রকাশক এক রঙা এক ঘুড়ি ও ভাষাচিত্র প্রকাশনী। —নিজস্ব প্রতিবেদক