বইমেলায় প্রযুক্তির অনেক বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর চত্বরে চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। বিভিন্ন ধরনের বইয়ের খোঁজে মেলায় নানা মানুষের ভিড়। এসব বইয়ের মধ্যে রয়েছে প্রযুক্তির অনেক বই। মেলায় বিভিন্ন স্টলে প্রযুক্তির বই ছাড়াও রয়েছে মাল্টিমিডিয়া উপকরণ। গতকাল সোমবার বইমেলা ঘুরে দেখা যায় সিসটেক পাবলিকেশন্স এনেছে কম্পিউটার, ইন্টারনেটসহ বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রশিক্ষণমূলক ১০৯টি বই। বিভিন্ন বইয়ের সঙ্গে রয়েছে সিডি। ছোটদের কম্পিউটার, ইন্টারনেট ও বিভিন্ন সফটওয়্যারের বই পাওয়া যাচ্ছে পাঞ্জেরি পাবলিকেশন্স লিমিটেডে। ডেভেলপমেন্ট রিসার্স নেটওয়ার্ক (ডি নেট) বিভিন্ন ধরনের প্রযুক্তি-বিষয়ক গবেষণার বই ছাড়াও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ নয়টি বিষয় নিয়ে জীয়ন নামের একটি মাল্টিমিডিয়া উপকরণ এনেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি জমি নিবন্ধনের তথ্য নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের পরিচিতি নিয়ে সিডি এনেছে। ঐদীপ আইটিতে শিশুদের জন্য কিকি ও বর্ণমালা শিরোনামে ছবি ও সংখ্যা শেখার সিডি পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির স্টল রয়ে মেলায়। এই স্টরেরবীন্দ্রনাথ, শরত্চন্দ্র, বঙ্কিমচন্দ্র, জীবনানন্দ দাশ ও সুকান্ত ভট্টাচার্যের রচনাবলির ডিজিটাল সংস্করণ পাওয়া যাচ্ছে। এ ছাড়া আনন্দ কম্পিউটার্সের লেখালেখি শেখা, প্রাথমিক শিক্ষাসহ লাইব্রেরি ব্যবস্থাপনার সিডিও পাওয়া যাচ্ছে। মাইক্রোস ডিজিটাল কম্পিউটার, ইন্টারনেটসহ শিশুদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক সিডি এনেছে মেলায়। এ স্টলে কম্পিউটার অভিধান, বিভিন্ন সফটওয়্যারের টিউটোরিয়ালসহ পাওয়া যাবে বিভিন্ন মাল্টিমিডিয়া সিডি। শৈলী ডিজিটাল প্রকাশনী ও সফটেক অনলাইনের স্টলে শিশুদের মাল্টিমিডিয়া শিক্ষা উপকরণ ছাড়াও ছড়া, গণিত ও বিজ্ঞান সহজ শেখার পদ্ধতির সিডি পাওয়া যাচ্ছে। ড্যাফোডিল মাল্টিমিডিয়া স্টলে কথা বলা অভিধান, শিশুদের জন্য বিশেষ অভিধান, ছড়া, ইংরেজি শিক্ষা, ভিডিও টিউটোরিয়াল, সফটওয়্যার শেখার সিডি পাওয়া যাবে। টোনাটুনি নামের স্টলে শুধু শিশুদের জন্য তৈরি বিভিন্ন বই ও মাল্টিমিডিয়া শিক্ষার উপকরণ রয়েছে। এ ছাড়া রয়েছে ছড়া, সহজ বর্ণমালা শেখা ও শিশুদের জন্য মজার সব গল্পের সিডি। এবারই প্রথম মেলাজুড়ে আছেতারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেটের সুবিধা। এ সেবা দিচ্ছে বাংলালায়ন।মেলার প্রাঙ্গণে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে এই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।মেলার প্রতিদিনের বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে বাংলা একাডেমীর ওয়েবসাইটে (www.banglaacademy.org.bd)। এ ছাড়া প্রতিদিনের নতুন বই আর বইমেলায় খোঁজ পাওয়া যাবে একুশের বইমেলা (www.ekusheyboimela.com), একুশে বই (www.ekusherboi.com) ও বইওয়ালা (www.boiwala.com) ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী