বইমেলায় বাংলা সাহিত্যের ডিজিটাল বই
বাংলা সাহিত্যের কালজয়ী বইগুলোর ডিজিটাল সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছে আনন্দ কম্পিউটার্স, চলন্তিকা বইঘর, ডেটা সলিউশন্স এবং কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন লিমিটেড। এ চারটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ‘আনন্দ চলন্তিকা লিমিটেড’। প্রতিষ্ঠানটি ডিজিটাল মাধ্যমে প্রকাশ করেছে রবীন্দ্র রচনাবলি, শরত্ রচনাবলি, বঙ্কিম রচনাবলি, জীবনানন্দ রচনাবলি ও সুকান্ত রচনাবলি। এসব রচনাবলির ডিজিটাল বইয়ের প্রথম সংস্করণ শুধু লেখার (টেক্সট) আকারে প্রকাশ করা হয়েছে, যা থেকে যেকোনো সময় নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট নেওয়া যাবে। এমনকি নিজের কম্পিউটারে কপি করেও পড়া যাবে। বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০১০-এ বাংলাদেশ কম্পিউটার সমিতির স্টলে এখন ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে এই পাঁচটি রচনাবলির ডিজিটাল বই। ডিজিটাল বই প্রকল্পের তত্ত্বাবধান করছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। তিনি জানান, পরবর্তী প্রকাশনায় থাকছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, আলাওল ও মীর মশাররফ হোসেন রচনাবলি, চর্যাপদ, ময়মনসিংহ গীতিকাসহ আরও গুরুত্বপূর্ণ কিছু বই। —বিজ্ঞপ্তি