বইয়ের গণিত, গণিতের বই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত অলিম্পিয়াডের আয়োজনটি হয় দুটি প্রধান উদ্দেশ্য সামনে রেখে। একটি হলো সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে গণিতভীতি দূর করে তাদের মাঝে গণিতের সুন্দর, মজাদার দিকটি জনপ্রিয় করে তোলা। অন্য একটি দিক হলো, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের প্রতিনিধি নির্বাচন করা। যখন দ্বিতীয় লক্ষ্যটি সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই চলে আসে কীভাবে প্রস্তুতি নিলে একজন শিক্ষার্থী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে পারে। আমাদের গণিত অলিম্পিয়াডের গাঠনিক কাঠামোটি এভাবেই প্রস্তুত করা, যেখানে একদম প্রাথমিক পর্যায়ে আমাদের পাঠ্যসূচিকে ভিত্তি ধরে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়। তবে পরবর্তী ধাপগুলোতে ভালো করতে হলে প্রয়োজন পড়বে উচ্চতর জ্ঞানের, হতে হবে আরও দক্ষ। গণিত অলিম্পিয়াডের সামগ্রিক রূপরেখার সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে এই অতিরিক্ত প্রস্তুতিটুকু নিতেই হবে। এই প্রস্তুতিটুকুর জন্য অনেক সুন্দর সুন্দর বই রয়েছে। এ রকম কিছু বইয়ের নাম এখানে দেওয়া হলো:Geometry RevisitedPlane Euclidean Geometry.Theory And ProblemsElementary Number Theory103 Problems In Combinatorics101 Problems In AlgebraA Pathway To UndergraduateCombinatoricsThe Art And Craft Of Problem Solving, Problem Solving StrategiesIMO Compendium.এই বইগুলো ছাড়াও বাংলা ভাষায়ও অলিম্পিয়াডের প্রস্তুতি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু ভালো বই রয়েছে। এর মধ্যে রয়েছে:নিউরনে অনুরণন, লেখক মুহম্মদ জাফর ইকবাল ও মোহাম্মদ কায়কোবাদ; জ্যামিতির দ্বিতীয় পাঠ, সম্পাদক সুব্রত দেবনাথ; গণিত উৎসবের প্রশ্নোত্তর, লেখক ইলিয়াস উদ্দীন বিশ্বাস; অংকের ধাঁধা ধাঁধায় অংক, লেখক মুনির হাসান; একুটখানি গণিত, লেখক গৌরাঙ্গ দেব রায়; যারা গণিত অলিম্পিয়াডে যাবে, লেখক মোহাম্মদ কায়কোবাদ; গণিতের শত প্রশ্ন লেখক, ড. মো. রাশেদ তালুকদার; গণিত এবং আরো গণিত, লেখক মুহম্মদ জাফর ইকবাল ও জাকারিয়া স্বপন; প্রাণের মাঝে গণিত বাজে (জ্যামিতির জন্য ভালোবাসা), লেখক সৌমিত্র চক্রবর্তী; ম্যাথোস্কাপ, লেখক অভীক রায়; মজার গণিত ও গণিত অলিম্পিয়াড (১ থেকে ৭ পর্যন্ত সিরিজ)। এ ছাড়া বাজারে অনেক গণিতের বই পাওয়া যাচ্ছে। ইংরেজি ও বাংলায় গণিতের বই সম্পর্কে তথ্যের জন্য প্রয়োজনে আইয়ুব সরকারের (০১১৯১৩৮৫৫৫১) সঙ্গে যোগাযোগ করা যাবে।