প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিরে, তুই তো সব রাজনৈতিক ব্যাপারেই ফেসবুকে স্ট্যাটাস দিস, এরশাদের খবরটা নিয়ে স্ট্যাটাস দিলি না ক্যান?
তাঁকে নিয়ে স্ট্যাটাস দিলে এক ঘণ্টা পর একবার এডিট করতে হয়, দ্বিতীয় ঘণ্টায় আরেকবার! তৃতীয়বারে তো স্ট্যাটাস ডিলিট না করে উপায় থাকে না!
এরশাদ সাহেবের ব্যাপারটা একটু বলেন তো, জাপার কী হইল?
পরে শোনেন ভাই, আমি এখন কৌতুক বলার মুডে নাই!
রাজনীতির খবর সব পড়লাম, এরশাদ সাহেবরে নিয়ে তো কোনো নিউজ নাই।
দূর মিয়া, রাজনীতির পাতায় না, বিনোদনের পাতায় দেখেন!
একবার শুনি জি এম কাদের জাপার কো-চেয়ারম্যান, আবার শুনি রওশন এরশাদ কো-চেয়ারম্যান! জাপায় আসলে এখন কী চলতেছে, ভাই?
সিনেমা চলতেছে ভাই, সিনেমার নাম ‘বউ বড় না ভাই বড়’।