বগুড়ায় নকিয়ার দুটি নতুন ফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিয়া বগুড়ায় দুটি নতুন মোবাইল ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল। গত বুধবার বগুড়ায় অনুষ্ঠিত ‘রিটেইল মিট’ আয়োজনে খুচরা বিক্রেতাদের সামনে নকিয়া ১০৮ ও ১০৭ ফোনের মোড়ক খোলা হয়। অনুষ্ঠানে নকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
নতুন মোবাইল ফোন নকিয়া ১০৭-এর দাম এক হাজার ৯৯৫ টাকা এবং ১০৮-এর দাম দুই হাজার ২৯৫ টাকা। এ অনুষ্ঠানে একটি ফ্যাশন শোর আয়োজনও করা হয়। —বিজ্ঞপ্তি