বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নিশিন্দারায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের ২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে গতকাল রোববার বিদ্যালয়ের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবু নাছের মোহাম্মদ খালেদ এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার রবিউল হোসাইন ভূঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকীসহ আরও অনেকে।স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে লগ ইন করে নিবন্ধনের মাধ্যমে ২৫ বছর পূর্তি উৎসবে অংশ নিতে পারবেন। ওয়েবসাইটটির ঠিকানা: www.apbnschoolbogra.com —নিজস্ব প্রতিবেদক, বগুড়া