বগুড়ায় এয়ারটেলের থ্রিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় এয়ারটেল থ্রিজির উদ্বোধন
বগুড়ায় এয়ারটেল থ্রিজির উদ্বোধন

রাজশাহীর পর এবার বগুড়ায় থ্রিজি চালু করল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। আজ বগুড়া শহরে থ্রিজি চালুর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। ২৩ মার্চ রাজশাহীতে থ্রিজি চালুর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
প্রধান অতিথি হিসেবে বগুড়ার ডেপুটি কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস ঢাকায় অবস্থানরত এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কল করে কথোপকথনের মাধ্যমে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে এয়ারটেল থ্রিজি সেবার উদ্বোধন করেন।
শফিকুর রেজা বিশ্বাস জানান, ‘বগুড়ায় এয়ারটেল থ্রিজি সেবার প্রচলন হওয়াতে আমরা আনন্দিত। এয়ারটেলের থ্রিজি সেবা এই এলাকার টেলিযোগাযোগ উন্নয়নে আরো সুযোগ সৃষ্টি করবে বলে আমি মনে করি।’
ক্রিস টবিট জানান, ‘আমাদের গ্রাহকদের সুবিধার্থে থ্রিজি সেবা প্রচলনের জন্য বগুড়া একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। আমাদের থ্রিজি সেবা ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা, খুলনা, রাজশাহী এবং এখন বগুড়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে পৌছে গেছে। ২০১৪ এর মাঝামাঝি সময়ের মধ্যে দেশের বাকি বিভাগীয় সদরগুলো থ্রিজি সেবার আওতায় নিয়ে আসতে পারব।’