বগুড়ায় গ্লোবাল ব্র্যান্ডের নতুন শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে। বগুড়ার নবাববাড়ি রোডের আলহাজ শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলার শাখার উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের শাখা ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সমীর কুমার দাশ, আইডিবির শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, বগুড়ার শাখা ব্যবস্থাপক আমিনুল বারী, বগুড়া কম্পিউটার সমিতির সভাপতি মাহমুদুর রহমানসহ অনেকে। —বিজ্ঞপ্তি