বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি হয়েছে মোবাইল অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু অ্যাপের মেনু ও অ্যাপে অসমাপ্ত আত্মজীবনী
বঙ্গবন্ধু অ্যাপের মেনু ও অ্যাপে অসমাপ্ত আত্মজীবনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক একটি মোবাইল অ্যাপ তৈরি হয়েছে। শিগগিরই এর উদ্বোধন হবে এবং গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। ‘বঙ্গবন্ধু’ নামের অ্যাপটি তৈরি করেছে এমসিসি লিমিটেড।
নির্মাতাপ্রতিষ্ঠান এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আশ্রাফ আবীর প্রথম আলোকে বলেন, ‘এই অ্যাপে লেখা, ছবি ও ভিডিওর মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন তুলে ধরা হয়েছে।’ জানা গেছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যাপটি অনুমোদনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে পাঠানো হয়েছে। ট্রাস্ট অনুমোদন দিলে অ্যাপটি উদ্বোধন করা হবে।
এই অ্যাপের মূল মেন্যুতে আছে বঙ্গবন্ধুর আত্মজীবনী, ভাষণ, চিঠি, সাক্ষাত্কার, ছবির গ্যালারি এবং বঙ্গবন্ধু জাদুঘর। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটির পিডিএফ সংস্করণ, গুরুত্বপূর্ণ সব ভাষণ, ভিডিও, বঙ্গবন্ধুর হাতে লেখা অনেকগুলো চিঠি, ছয়টি দুর্লভ সাক্ষাত্কার, বঙ্গবন্ধুর কর্ম এবং ব্যক্তিজীবনের ১১৩টি দুর্লভ ছবি পাওয়া যাবে এই অ্যাপে।