বছর শুরুর চমক
২০১৩ সালের শুরুতেই বাজারে আসতে পারে বেশ কিছু নতুন প্রযুক্তিপণ্য। এসব প্রযুক্তিপণ্যে থাকবে নতুনত্ব আর অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়। এ বছরের শুরুতেই যেসব প্রযুক্তিপণ্য মানুষের হাতের নাগালে আসতে পারে; সে তালিকায় রয়েছে ইনটেল চিপ নির্ভর ট্যাবলেট, এলজি নির্মিত গুগল টিভি ও গুগল নেক্সাস ট্যাব, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নমনীয় স্মার্টফোন ও স্মার্ট টিভি, এসারের সাশ্রয়ী ট্যাবলেটের মতো পণ্যগুলো।জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে শুরু হচ্ছে তিন দিনের তথ্যপ্রযুক্তি পণ্যের বৃহত্তম প্রদর্শনী কনজুমার ইলেকট্রনিকস শো বা সিইএস মেলা। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ মেলায় নতুন বছরের প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান।]ইনটেলের চিপ নির্ভর ট্যাবলেট:ইনটেল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে এবারের সিইএস মেলায় ইনটেলের আইভি ব্রিজ প্রসেসর নির্ভর ট্যাবলেট ও স্মার্টফোন দেখানো হবে। ইনটেল প্রসেসরনির্ভর বিভিন্ন মোবাইল পণ্যের প্রদর্শন করা হবে মেলায়। নতুন প্রসেসর নির্ভর ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে সিইএস মেলা শুরু পর্যন্ত অপেক্ষা করতেই অনুরোধ করেছে ইনটেল কর্তৃপক্ষ।গুগল টিভি নতুন বছরে গুগল টেলিভিশনের দুটি মডেল বাজারে আনছে ইলেকট্রনিক পণ্য-নির্মাতা প্রতিষ্ঠান এলজি। গুগল টিভি ৩.০ সফটওয়্যারনির্ভর জিএ৭৯০০ ও জিএ৬৪০০ মডেলের টেলিভিশন দুটি লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় প্রদর্শন করা হবে। গুগল জানিয়েছে, নতুন মডেলের টিভি ৪২ থেকে ৬০ ইঞ্চি মাপের মধ্যে হতে পারে। বর্তমানে ৪৭ ও ৫৫ ইঞ্চি মাপের গুগল টিভি বিপণন করে এলজি। নতুন মডেলের গুগল টিভিতে যুক্ত হচ্ছে কণ্ঠস্বর শনাক্তকরণ ও অনুসন্ধান প্রযুক্তি। টেলিভিশনে থাকবে ক্লাউড প্রযুক্তিতে গেম খেলার সুবিধাও, ফলে আলাদাভাবে গেম কনসোল কিনতে হবে না। পাশাপাশি নতুন মডেলের গুগল টিভিতে থাকবে ম্যাজিক রিমোট কোয়ারটি নামের বিশেষ কন্ট্রোলার। এ কন্ট্রোলারটিতে মাইক্রোফোন, জেশ্চার ও কোয়ারটি কি-বোর্ড সুবিধা থাকছে।সাশ্রয়ী নেক্সাস ট্যাবসাশ্রয়ী দামে নেক্সাস ট্যাবলেটের নতুন একটি সংস্করণ তৈরি করছে গুগল। ‘নেক্সাস ৭’ নামের সাত ইঞ্চি মাপের এ ট্যাবলেটটির দাম হতে পারে মাত্র ৯৯ ডলার। তাইওয়ানের একটি প্রতিষ্ঠান সাশ্রয়ী ট্যাবলেটটি তৈরি করতে পারে।গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনস্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের এস ৪ স্মার্টফোনে কাচের ডিসপ্লের পরিবর্তে নমনীয় প্লাস্টিকের তৈরি ডিসপ্লে ব্যবহূত হতে পারে। ফলে সহজেই ভাঁজ করা যাবে এ স্মার্টফোনটি। ২০১৩ সালের প্রথম প্রান্তিকেই এ ধরনের নমনীয় প্রযুক্তির ডিসপ্লেযুক্ত ‘গ্যালাক্সি এস ৪’ স্মার্টফোনটি বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। এ স্মার্টফোনে থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, উন্নত প্রসেসর ও নতুন প্রযুক্তি। স্যামসাংয়ের তৈরি নমনীয় প্রযুক্তির ডিসপ্লের সঙ্গে যুক্ত হবে অরগানিক এলইডি বা ওএলইডি প্রযুক্তি। উল্লেখ্য, বর্তমানে ওএলইডি প্রযুক্তি টেলিভিশন ও স্মার্টফোনে ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। স্যামসাং ছাড়াও নকিয়া, এসার, এলজি নমনীয় প্রযুক্তির স্মার্টফোন তৈরির আগ্রহ দেখিয়েছে।সাশ্রয়ী এসার ট্যাবসাশ্রয়ী দামে ৭ ইঞ্চি মাপের একটি অ্যান্ড্রয়েড-নির্ভর ট্যাবলেট বাজারে আনতে পারে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার। এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মাত্র ৯৯ ডলারেই পাওয়া যাবে এসারের ৭ ইঞ্চি মাপের এ ট্যাবলেটটি। ট্যাবলেটটির নাম হতে পারে ‘এসার আইকনিয়া বি১’। ‘এসার আইকনিয়া বি১’ ট্যাবলেটটির ৭ ইঞ্চি মাপের ডিসপ্লেতে উচ্চমানের রেজুলেশন থাকবে। ট্যাবলেটটিতে ব্যবহূত হবে ১.২ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা। ট্যাবলেটটি মাইক্রোএসডি কার্ড, জিপিএস ও ব্লুটুথ সমর্থন করবে।স্মার্ট টিভিপ্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং, শার্প, সনি ‘ওএলইডি’ প্রযুক্তির টিভি তৈরি করছে। অরগানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) প্রযুক্তির এই টেলিভিশনকে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, পরবর্তী প্রজন্মের টেলিভিশন। কনজুমার ইলেকট্রনিকস শো (সিইএস) মেলায় পরিবেশবান্ধব সুপার ‘ওএলইডি’ প্রযুক্তির হাই ডেফিনেশন দেখা যেতে পারে।