বজ্রঝড় পরীক্ষা করবে নাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রঝড় ও বজ্রপাত নিয়ে গবেষণায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এবার নতুন কৌশল প্রয়োগ করবে। তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) জন্য ফায়ারস্টেশন নামে নতুন একটি প্রকল্প চালু করবে। এর লক্ষ্য হচ্ছে ওপর থেকে বজ্রঝড় পরীক্ষা করা। বজ্রঝড় আমরা সাধারণত নিচে থেকেই দেখি। এবার ওপর থেকে ভিন্ন আঙ্গিকে বজ্রঝড় পর্যবেক্ষণে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। নাসা জানায়, অন্ধকারাচ্ছন্ন বজ্রপাত ও রক্তিম আভার মতো বিস্ফোরিত বিকিরণ নিয়ে নিবিড় পরীক্ষা চালাবে আইএসএস। চলতি মাসেই শুরু হবে এক বছর মেয়াদি এই প্রকল্পের কাজ। বজ্রঝড় ও বজ্রপাত-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে প্রতিদিন প্রায় ৫০টি বজ্রের আঘাত পর্যবেক্ষণ করা হবে। টেলিগ্রাফ।