বড় হচ্ছে গ্যালাক্সি নোট থ্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে বাজারে থাকা সাড়ে পাঁচ ইঞ্চি মাপের গ্যালাক্সি নোট টু স্মার্টফোনটির তুলনায় নোট থ্রি’র মাপ আরও বড় হচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদনে কোরিয়া টাইমস জানিয়েছে, গ্যালাক্সি নোট থ্রি স্মার্টফোনটির মাপ হতে পারে ৬.৩ ইঞ্চি।প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের বর্তমান নোট টু স্মার্টফোনটির আকারের কারণে একে ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি পণ্য ‘ফ্যাবলেট’ বলা হয়। ৬.৩ ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লেযুক্ত নোট থ্রি স্মার্টফোনটি ফ্যাবলেটের চেয়েও বড় হচ্ছে।কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে ২০১৩ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস মেলায় নোট থ্রি স্মার্টফোনটির পাশাপাশি নমনীয় স্ক্রিনযুক্ত ৪.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত গ্যালাক্সি এস ফোর স্মার্টফোন আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।