বদলে যাচ্ছে ফেসবুক টাইমলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের টাইমলাইন আবারও নতুন করে সাজাতে পারে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি টাইমলাইনে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক। জানা গেছে, ব্যবহারকারীর কভার ফটো, নেভিগেশন পদ্ধতিসহ বেশ কিছু ফিচারে পরিবর্তন আনছে ফেসবুক। খবর এবিসি নিউজের।এ প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, নতুন টাইমলাইন ফিচারটি পরীক্ষা করে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন ফেসবুক টাইমলাইনে ভিন্নরূপে আবারও ফিরে আসছে ট্যাব। এ ছাড়াও কভার ফটোর সঙ্গে থাকবে ব্যবহারকারীর পরিচয় ও প্রোফাইল ছবি। প্রোফাইলের সবার ওপরে সাবস্ক্রাইবার সংখ্যা দেখানো হবে।এদিকে, টাইমলাইন পরিবর্তন ছাড়াও ফেসবুক বার্তার ক্ষেত্রেও পরিবর্তন আনছে ফেসবুক। জানা গেছে, অপরিচিত কাউকে বার্তা পাঠাতে হলে এক ডলার করে খরচ করতে হবে।