বদলে যাচ্ছে ফেসবুক টাইমলাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তন আসছে ফেসবুকের আলোচিত ফিচার ‘টাইমলাইন’-এ। এক খবরে এনডিটিভি জানিয়েছে, ফেসবুকের টাইমলাইন ফিচারটির নতুন নকশা নিয়ে কাজ করছে ফেসবুক।ফেসবুক টাইমলাইনের বর্তমান ‘অ্যাবাউট’ ফিচারটি বড় আকারের ছবিটির ওপরে চলে যাবে। ফেসবুক টাইমলাইনে নতুন করে যুক্ত হবে ‘সামারি’ নামের একটি অপশন, যার মাধ্যমে ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত দেখাবে।নতুন নকশায় ফেসবুকের ‘লাইক’ হয়ে যাবে ‘ফেভারিটস’। ফেভারিটসের অধীনে যাবে ফ্রেন্ডস, ফটোস, ম্যাপ ও লাইক অপশনগুলো। আপডেট ইনফো ও অ্যাকটিভিটি লগ তার বর্তমান অবস্থান ধরে রাখবে।নতুন টাইমলাইন এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ঠিক কতজন ব্যবহারকারী এই নতুন টাইমলাইন ব্যবহার করছেন বা কবেনাগাদ চূড়ান্ত সংস্করণটি আসবে, সে বিষয়ে অবশ্য কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফেসবুক।