বনলতাকে শান্তিতে নোবেল দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবর
চেয়ারম্যান
নোবেল কমিটি, নরওয়ে
বিষয়: বনলতা সেনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া বিষয়ে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি একজন কবি। এ ছাড়া আমি পৃথিবীর পথে হাজার বছর ধরে হেঁটেছি। সিংহল সমুদ্র থেকে রাতের অন্ধকারে মালয় সাগরেও পাড়ি জমিয়েছি। অনেক ঘুরেছি, তবু্ কোথাও শান্তি পাইনি! কোথায় যাব, কোথায় গেলে শান্তি মিলবে, আমি তা জানতাম না। এমন অবস্থায় বাংলাদেশের নাটোর জেলার জনৈক বনলতা সেন আমাকে দু দণ্ড শান্তি দিয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে অশান্ত অঞ্চল কবির মন। তাই কবির মনে শান্তি দেওয়ার জন্য নাটোরের বনলতা সেন অবশ্যই প্রশংসার দাবিদার। তাঁর এই অবদান আমার কবিতার পাঠক ও আমি কখনোই ভুলব না।
অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা এই যে বনলতা সেনকে তাঁর অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার দিতে আপনাদের মর্জি হয়।
নিবেদক
জীবনানন্দ দাশ