বনানীতে রায়ানস কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ানস কম্পিউটার্সের নতুন শাখা
রায়ানস কম্পিউটার্সের নতুন শাখা

বিসিএস কম্পিউটার সিটির পর এবার রাজধানীর বনানীতে শুরু হলো তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটার্স লিমিটেডের কার্যক্রম। ৪১ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের দ্বিতীয় তলায় সাড়ে তিন হাজার বর্গফুট জায়গায় নতুন এই বিক্রয়কেন্দ্র চলতি সপ্তাহেই চালু হয়েছে। এখানে বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের কম্পিউটার, অফিসের যন্ত্রপাতি, প্রিন্টার, ক্যামেরা, আনুষঙ্গিক পণ্যসহ নানা ধরনের ইলেকট্রনিকস পণ্য পাওয়া যাবে। এটি প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এই শাখায় আরও রয়েছে সার্ভিস ও মেরামত সুবিধা। যোগাযোগ: ০১৭৫৫৬৬২১২১।
বিজ্ঞপ্তি