বন্ধ করার সময় কম্পিউটার থমকে গেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ করার সময় কোনো কারণ ছাড়াই কম্পিউটার হঠাৎ থমকে (হ্যাং) যেতে পারে। কেন এমন হচ্ছে, সেটি সব সময় জানা যায় না। তবে সাধারণত যন্ত্রাংশ বা সফটওয়্যারের সমস্যার জন্য এমনটি হয়ে থাকে। এমন সমস্যায় পড়লে কম্পিউটারকে বিকল্পভাবে রিস্টার্ট করে নিন। চালু হলে স্টার্ট মেনু থেকে Run প্রোগ্রাম চালু করুন। এখানে regedit.exe লিখে এন্টার করুন।

রেজিস্ট্রি এডিটর চালু হলে বাম পাশের তালিকা থেকে  HKEY_LOCAL_MACHINE-এ ক্লিক করুন। এবার SOFTWARE-এ ক্লিক করে  Microsoft-এ ক্লিক করুন। এখানের তালিকার Windows-এ ক্লিক করে আবার  CurrentVersion-এ গিয়ে Policies/ystem-এ ক্লিক করুন। এবার ডান পাশে তালিকা  থেকে VerboseStatus খুঁজে নিয়ে তাতে দুই ক্লিক করে খুলুন। এর মান ১ লিখে ওকে করুন।

যদি এটি না থাকে, তাহলে এখানের ফাঁকা জায়গায় মাউসের ডান বোতাম চেপে New থেকে DWORD (32-bit) Value (উইন্ডোজ ৩২ বিটের জন্য) অথবা ৬৪ বিটের উইন্ডোজ হলে DWORD (64-bit) Value নির্বাচন করুন। এবার এর নাম VerboseStatus লিখে দিন। তারপর দুই ক্লিক করে এটি খুলুন। Value Data ঘরে ১ লিখে ওকে চাপুন।

এটি করলেই যে উইন্ডোজের শাটডাউনের সময় আর হ্যাং হবে না, তা নয়। তবে এটি উইন্ডোজকে তার সব সার্ভিস জরুরিভাবে বন্ধ করতে বাধ্য করবে এবং বোঝা যাবে যে সমস্যাটা আসলে কোথায় ছিল।

এর ফলে যে প্রোগ্রাম বন্ধ হওয়ার সময় সমস্যা তৈরি করে, সেটিকেও নিষ্ক্রিয় করে রাখা যাবে।