বন্ধ ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতিহারে ডিজিটাল বাংলাদেশ তৈরির কথা বলেছিল। ২০০৯ সালে সরকার গঠনের বেশ কিছুদিন পর সরকারের বিভিন্ন ধরনের ডিজিটাল কার্যক্রম তুলে ধরার জন্য ডিজিটাল বাংলাদেশ নামের (www.digitalbangladesh.gov.bd) একটি ওয়েবসাইট চালু করা হয়। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বিভিন্ন ডিজিটাল কার্যক্রম এখানে খবর ও ব্লগ আকারে প্রকাশ করা হয়। দীর্ঘদিন থেকে গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইটি অকার্যকর অবস্থায় আছে। ওয়েবসাইটটির প্রথম পৃষ্ঠায় সাইটের আগের একটা ছবি (স্ক্রিনশট) দেখা যায়। কিন্তু কোনো বাটন বা লিঙ্ক কাজ করে না। মাঝখানে ইংরেজিতে লেখা আছে ‘ওয়েলকাম টু ডিজিটাল বাংলাদেশ, দিস পেইজ ইজ আন্ডার মেইনটেনেন্স’। গতকাল মঙ্গলবার পর্যন্ত এমন অবস্থা ছিল সাইটটির। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের এ ধরনের বিভিন্ন ওয়েবসাইটের কারিগরি সহায়তা দিচ্ছে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) প্রকল্প। সেই কাজের অংশ হিসেবে এই ওয়েবসাইটও নতুন রূপ দেওয়ার সহায়তা দেওয়া হচ্ছে প্রকল্পের আওতায়।এই ওয়েবসাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের কমিউনিকেশন অ্যাসোসিয়েট হাসান বেনাউল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইটির নতুন রূপ দেওয়ার জন্য গত ডিসেম্বর মাস থেকে কাজ চলছে। তাই এর কার্যক্রম দেখা যাচ্ছে না। ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় এর উন্নত সংস্করণ তৈরির কাজ চলছে। একইভাবে সব ধরনের সরকারি ওয়েবসাইটের উন্নয়নে কাজ করা হবে।’ ডিজিটাল বাংলাদেশ ওয়েবসাইট এখন কার্যত বন্ধ থাকায় দেশের সাধারণ মানুষ সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে তথ্য পাচ্ছে না। এর ফলে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সঙ্গে মানুষের একটা দূরত্ব তৈরি হবে বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিরা।সংশ্লিষ্টদের মতে, বন্ধ রেখে ইন্টারনেটে কোনো সাইটের নতুন সংস্করণ, হালনাগাদ বা রক্ষণাবেক্ষণের কাজ করা হয় না। নতুন ডিজাইন বা হালানাগাদের কাজ যখন চলতে থাকে তখন ওয়েবসাইট চালুরাখা হয়। দুনিয়াজুড়ে এটাই রেওয়াজ। —মোছাব্বের হোসেন