বন্ধ হচ্ছে আইওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের ডকুমেন্ট শেয়ারিং ওয়েবসাইট আইওয়ার্কডটকম বন্ধ হয়ে যাচ্ছে চলতি বছরের জুলাই মাসে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ এক খবরে জানিয়েছে, ক্লাউড সার্ভিস আইক্লাউডের জনপ্রিয়তার কারণেই আইওয়ার্ক সাইটটি বন্ধ করার ঘোষণা দিয়েছে অ্যাপল।৩১ জুলাই থেকে আইওয়ার্কডটকমের বেটা সার্ভিসটিতে আর প্রবেশের সুযোগ থাকবে না বলেই জানিয়েছে অ্যাপল। ফলে আইওয়ার্কে রাখা ডকুমেন্ট আর ওয়েবে দেখার সুযোগ থাকছে না।২০০৯ সালে অ্যাপল ডকুমেন্ট শেয়ারের সার্ভিস হিসেবে আইওয়ার্ক ডটকম বেটা উন্মুক্ত করেছিল অ্যাপল। উইন্ডোজ বা লিনাক্স যেকোনো প্ল্যাটফর্মেই সার্ভিসটি ব্যবহারের সুযোগ ছিল। এখন ওয়েব সার্ভিসগুলোকে আইক্লাউডের অধীনে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের আইওয়ার্ক ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে আইওয়ার্ক ব্যবহারকারীদের চার কোটিরও বেশি ডকুমেন্ট আইক্লাউডে সংরক্ষণ করা হয়েছে। আইওয়ার্ক ব্যবহারকারীদের এই সাইটে থাকা সব ডকুমেন্ট ৩১ জুলাইয়ের আগেই ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল।সোমবার নতুন আইপ্যাড ঘোষণা দেওয়ার পর আইক্লাউডের অধীনে অ্যাপল আইলাইফ, আইওয়ার্ক ও আইফটো সার্ভিসকে নতুন রূপ দিয়েছে। অ্যাপলের ভাষ্য, নতুন আইপ্যাডের রেটিনা ডিসপ্লের সুবিধা নিশ্চিত করতেই আইক্লাউডে যুক্ত হয়েছে বিভিন্ন সার্ভিস।