বন্ধ হচ্ছে না টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর থেকে খুদে বার্তার ওয়েবাসাইট টুইটার বন্ধ হয়ে যাচ্ছে বলে গুজব ছড়িয়েছে। টুইটার কর্তৃপক্ষ এই গুজব উড়িয়ে দিয়ে বলেছে, এর কোনো ভিত্তি নেই।
বার্তা সংস্থা রয়টার্সকে এক ই-মেইল বার্তায় টুইটারের একজন মুখপাত্র বলেন, টুইটার বন্ধ হয়ে যাচ্ছে—এ ধরনের কথার কোনো সত্যতা নেই।
সামাজিক যোগাযোগের মাধ্যমে হ্যাসট্যাগ সেভ টুইটার নামের একটি পোস্ট গত বৃহস্পতিবার ছড়িয়ে পড়ে। এক লাখেরও বেশি টুইটে ওই হ্যাসট্যাগের বিষয়টি উল্লেখ করা হয়। তবে গুজবটি কীভাবে টুইটারে ছড়াল, তা পরিষ্কার নয়। কিছু টুইটে বলা হয়, অনলাইনে হয়রানির বিষয়ে কঠোর অবস্থান না নেওয়ায় টুইটার কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেন এক ব্যবহারকারী। তাঁর পোস্ট থেকেই টুইটার বন্ধ হয়ে যাচ্ছে বলে গুজব ছড়ায়। তথ্যসূত্র: রয়টার্স।