বন্ধ হচ্ছে মুঠোফোনের রোমিং চার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মুঠোফোনে রোমিং চার্জ বন্ধ হচ্ছে। ২০১৩ সালে রোমিং চার্জ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতের টেলিকম বিভাগ। এখন ভারতের এক রাজ্যের গ্রাহক দেশটির অন্য রাজ্যে গেলে রোমিং চার্জের আওতায় পড়ে যান। ভারতের কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী কপিল সিবাল আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর পিটিআইয়ের।কপিল সিবাল জানান, রোমিং চার্জ বিলুপ্তির পাশাপাশি মুঠোফোনের নম্বর পরিবর্তন ছাড়াই যেকোনো মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের নম্বরে কল করা যাবে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান পরিবর্তন করলেও নম্বরের কোনো পরিবর্তন হবে না। গ্রাহকদের ভোগান্তি কম ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যাতে গ্রাহকদের যথাযথ সুবিধা দেয়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ভারতের টেলিকমমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।