বন্ধু দিবস উপলক্ষে সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু দিবস উপলক্ষে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আমরা কোম্পানিজের মুঠোফোন ব্র্যান্ড উই এবং মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নতুন সুবিধা চালু করেছে। ৪ আগস্ট আমরা কোম্পানিজ এবং বাংলালিংকের মধ্যে এ নিয়ে একটি চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্তেখাব মাহমুদ, ব্যবসায় উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক তৌহিদ চৌধুরী এবং বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার রিমন ও ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক উপস্থিত ছিলেন।

উইয়ের দোকান থেকে বি ওয়ান, ভি ওয়ান কিংবা এক্স ওয়ানের যেকোনো মুঠোফোন কিনলে বাংলালিংকের পুরোনো এবং নতুন গ্রাহকেরা রিচার্জের ওপর বোনাস টকটাইম এবং ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। এই সুবিধা থাকবে আগস্ট মাসজুড়ে। তিনটি মডেলের মুঠোফোনের সঙ্গে একটি করে সেলফি স্টিক এবং উইএক্স ওয়ান সেটের সঙ্গে একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি