বন্ধুদের প্রাধান্য দেবে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবহারকারীদের নিউজফিডে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের খবরের লিংকের চেয়ে তাঁদের বন্ধু ও পরিবারের পোস্ট করা লেখা ও ছবি বেশি দেখতে পাবেন।
ফেসবুকের ব্যবহারকারীরা নিকট-আত্মীয় কিংবা বন্ধুদের অনেক গুরুত্বপূর্ণ খবরাখবর নিউজফিডে পান না বলে উদ্বেগ প্রকাশ করছেন। আগে ফেসবুক ব্যবহারকারীদের নিউজফিডে বিভিন্ন সংবাদমাধ্যম এবং অন্যান্য ব্র্যান্ড যে জায়গা পেত, এখন তাদের সে জায়গাটা ছেড়ে দিতে হবে। এক ফেসবুক বিশেষজ্ঞ জানিয়েছেন, পত্রিকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টগুলো সব সময় ব্যবহারকারীদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। এদিকে ফেসবুক বলছে, কিছু জরিপ থেকে জানা গেছে, ব্যবহারকারীরা বন্ধুদের আপডেট বেশি বেশি জানতে চায়। এ জন্য তাদের অ্যালগরিদম হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে।
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মোশরি বিবিসিকে বলেছেন, ‘যদি আমার বন্ধু তার মেয়ের ছবি কিংবা কোনো প্রবন্ধমূলক লিংক শেয়ার করে সে ক্ষেত্রে আমরা এ দুটোকে আলাদাভাবে দেখব না। আমাদের মতে এ দুটো বিষয়ই ব্যবহারকারীকে তার বন্ধুদের সঙ্গে যুক্ত রাখবে এবং এ ব্যাপারটা আমাদের কাছে খুবই মূল্যবান। এতে কিছু প্রতিষ্ঠানের ফেসবুক পোস্ট অনুসারীদের কাছে পৌঁছান লক্ষণীয়ভাবে কমে যেতে পারে। তবে আমি মনে করি এটা খুব বেশি পরিবর্তন আনবে না।’

অনামিকা মণ্ডল, সূত্র: বিবিসি