বন্ধুদেরই বেশি গুরুত্ব দেবে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক নিউজ ফিডে বিশেষ পরিবর্তন এনেছে।
ফেসবুক নিউজ ফিডে বিশেষ পরিবর্তন এনেছে।

নিউজ ফিড ঢেলে সাজাল ফেসবুক। এখন ঘনিষ্ঠ বন্ধুদের ফেসবুক সংশ্লিষ্ট তথ্যগুলোকে বেশি করে দেখাবে নিউজফিডে। ২১ এপ্রিল ফেসবুক নিউজ ফিডে পরিবর্তন আনার কথা জানিয়েছে। ফেসবুকে কোনো বন্ধু কোনো খবরের লিংকে লাইক দিল বা শেয়ার করল সে ধরনের রেফারেল লিংকের পরিবর্তে ঘনিষ্ঠ বন্ধুদের জীবনসংশ্লিষ্ট ঘটনাগুলোই এখন নিউজ ফিডে বেশি দেখাবে। খবর এএফপির।
ফেসবুকের কর্মকর্তা ম্যাক্স ইউলেনস্টেইন ও লরেন সিজরস এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যে কনটেন্টগুলো সেগুলোই এখন দেখাবে ফেসবুক।’
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তনের ফলে এখন থেকে ঘনিষ্ঠ বন্ধুদের পোস্ট করা ছবি, ভিডিও, স্ট্যাটাস বা লিংক নিউজ ফিডে বেশি দেখাবে যাতে কোনো কিছু চোখের আড়ালে না চলে যায়। অনেকেই বন্ধুরা কীসে লাইক দেন বা কীসে মন্তব্য করেন সে পোস্টগুলো দেখতে চান না। তার পরিবর্তে সরাসরি তাদের পোস্ট করা বিষয়গুলো বেশি দেখতে পছন্দ করেন। একই উৎস বেশি বেশি পোস্ট দেখার কড়া নীতি থেকে সরে আসছে ফেসবুক। এখন ফেসবুক একই উৎস থেকে বেশি পোস্টও দেখাবে।