বন্ধুর জন্য বন্ধুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী শাহেদুল ইসলাম। অনেক দিন ধরে ভুগছেন লসিকাগ্রন্থির ক্যানসারে (লিমফ)। এরই মধ্যে করা হয়েছে দুটি অস্ত্রোপচার। এসব ক্ষত শুকিয়ে গেলে শুরু হবে ক্যামোথেরাপি। পুরো চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় ৫০ লাখ টাকা।
বসে নেই শাহেদুলের বন্ধুরা। যে করেই হোক, জোগাড় করতে হবে চিকিৎসার পুরো টাকা। বাণিজ্য মেলা, নিউমার্কেট, গাউছিয়া, নিজেদের ক্যাম্পাসে অর্থ সংগ্রহের জন্য সবার সামনে হাত পাতছেন বন্ধুরা। শাহেদুলের বন্ধু ফারুক, চম্পা, রুহুল, সোলায়মানেরা জানান, এরই মধ্যে চার লাখ টাকার ওপর খরচ হয়ে গেছে।
শাহেদুলের বন্ধুরা আশাবাদী, নিশ্চয়ই শাহেদুল সুস্থ হয়ে উঠবে। আপনি কি দাঁড়াবেন শাহেদুলের পাশে?
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ অ্যাকাউন্ট: ০১৭১২২৩৬৮৬৮ অথবা, কামরুল ইসলাম, হিসাব নং: ১০১.১০১.১৬৩৭৫২, ডাচ্-বাংলা ব্যাংক।